খিলগাঁওয়ে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে থাকা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব এই অভিযান পরিচালনা করেন৷
নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় একটি পেলোডার দিয়ে খিলগাঁও সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে শহীদ বাকি সড়ক ও ‘সি ব্লকে’ অভিযান চালানো হয়৷ এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ প্রায় ৩০টি দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়৷ দুপুর ১২টার দিকে খিলগাঁওয়ের খিদমা হাসপাতাল ও খিলগাঁও বিশ্বরোড এলাকায় অভিযান চালানো হয়৷