খিলগাঁওয়ে টেলিফোনের তার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার রাতে খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় ম্যানহোলের ভেতর থেকে প্রায় ১২০ মিটার ভূগর্ভস্থ তার (কেব্ল) চুরি হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ৬০০ টেলিফোন বিকল হয়ে যায়।চুরির ঘটনায় সোমবার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিজ্ঞপ্তি।