খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও বাগিচা মসজিদের পাশে ট্রেনের ধাক্কায় ডালিয়া হালিম (৫০) নামে এক নারী মারা গেছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক এ তথ্য নিশ্চিত করছেন।
লাশ উদ্ধারকারী রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বাগিচা মসজিদের পাশে একটি অবৈধ রেলক্রসিং আছে। স্থানীয় লোকজন শাহজাহানপুর থেকে খিলগাঁও আসা-যাওয়ার জন্য রেললাইনের পাশের একটি দেয়াল ভেঙে ক্রসিংটি তৈরি করেছেন। সকাল সোয়া আটটার দিকে এই ক্রসিং দিয়ে পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী নামের একটি ট্রেনের সঙ্গে ডালিয়া ধাক্কা খান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে শফিকুল বলেন, প্রায় প্রতিদিন ওই নারী এই ক্রসিং দিয়ে যাতায়াত করতেন। গতকাল সকালে তিনি সন্তানকে স্কুলে দিয়ে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।
নিজস্ব প্রতিবেদক