খিলগাঁওয়ে তামাকজাত দ্রব্য ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতর্কবাণী ছাড়া সিগারেট, জর্দা ও গুল বিক্রি করায় খিলগাঁও তালতলা এলাকার নয়টি দোকানের তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত ও ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তানিয়া সুলতানা বলেন, জনস্বার্থে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে। তাই অবৈধভাবে বাজারজাত করা তামাকজাত দ্রব্য বাজারে পাওয়া গেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।