খিলগাঁওয়ে তুলার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তিলপাপাড়ায় আজ একটি তুলার গুদামে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনতে তৎ​পর চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: হাসান রাজা
রাজধানীর তিলপাপাড়ায় আজ একটি তুলার গুদামে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনতে তৎ​পর চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: হাসান রাজা

রাজধানীর খিলগাঁওয়ে আজ শুক্রবার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও প্রায় আড়াই লাখ টাকা মালামাল পুড়ে গেছে। বিড়ি বা সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্মাণাধীন একটি তিন তলা ভবনের দোতলায় ওই তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আগুনে পুড়ে প্রায় আড়াই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।