খিলগাঁওয়ে দম্পতি এসিডদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে গতকাল সোমবার বিকেলে এসিডদগ্ধ হয়েছেন এক দম্পতি। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই দম্পতির অভিযোগ, উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে মামলা দায়েরের কারণে গুলশানের একটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল প্রতিনিধি তাঁদের ওপর এসিড ছুড়ে মারেন। হাসপাতাল সূত্র জানায়, ওই দম্পতি হলেন খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের বাসিন্দা শেখ আসাদুল হক (৪০) ও তাঁর স্ত্রী লাইনুর নাহার (৩২)। বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তাঁরা। খিলগাঁও উড়ালসেতুতে ওঠার সময় একটি মাইক্রোবাস থেকে তাঁদের দিকে এসিড ছুড়ে মারা হয়। এতে তাঁদের শরীরের কিছু অংশ ঝলসে যায়। গতকাল রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক এ ব্যাপারে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।