খিলগাঁওয়ে নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও এলাকা থেকে গতকাল রোববার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ব্যক্তিদের দেওয়া সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে তিলপাপাড়া ৭ নম্বর রোড থেকে পলিথিন ব্যাগে মোড়া লাশটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নবজাতকের লাশটি রাস্তার পাশেই পড়ে ছিল। ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ লাশটি ফেলে রেখে চলে গেছে বলে মনে হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।