খিলগাঁওয়ে বাস উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়াল সেতুর ঢালে গতকাল রাতে সোহাগ পরিবহনের একটি বাস উল্টে গিয়ে এক পথচারী নিহত এবং অন্তত ১০ জন আহত হন। নিহত যুবকের নাম মনির হোসেন।পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে খিলগাঁও উড়াল সেতুর দক্ষিণ দিকের ঢালে সোহাগ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পথচারী মনির হোসেন (২৫) ও তাঁর খালাতো ভাই কাজল (২২) ওই বসের নিচে চাপা পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মনির হোসেন মারা যান।