খিলগাঁওয়ে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আজ শুক্রবার বিকেলে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর পাল বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় একটি ক্লাব-সংলগ্ন জলাশয় থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এটি অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে ও পচে গেছে। শিশুটির পরনে কালো গেঞ্জি ও ট্রাউজার ছিল।
সুশংকর পাল বলেন, শিশুমৃত্যুর কারণ ও ধরন জানতে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।