খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে আজ শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক ওরফে জয় (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্জুন (১৬) ও আল জুবায়ের শুভ (১৭) নামের আরও দুই কিশোর।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সবুজবাগ থানার খিলগাঁও ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল আবু বকর। পেছনে বসা ছিল অর্জুন ও জুবায়ের। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে তিনজন তিন দিকে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করে।