খিলজী রোডে খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে খিলজী রোড খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল বুধবার সংগঠনটির উদ্যোগে খেলার মাঠের পাশে (শ্যামলীর আশা টাওয়ারের ঠিক পেছনে) এক নাগরিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, খেলার মাঠে ভবন নির্মাণ আইনের পরিপন্থী। তাই এটা বন্ধ করতে হবে। বাপার সহসভাপতি কাজী সালেহ আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সালমা শাফি, ইকবাল হাবিব, শাহজাহান মৃধা বেনু, আলমগীর কবির প্রমুখ।