খুঁচিয়ে চোখ নষ্ট, পরে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল মঙ্গলবার এক নারীর চোখ খুঁচিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে গত সোমবার গভীর রাতে গোপালগঞ্জে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: কুমারখালীতে নিহত নারীর নাম শাহিদা খাতুন (৫০)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের আকবর আলীর স্ত্রী। জানা যায়, শাহিদা এক ছেলে ও এক নাতিকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গতকাল সকাল ছয়টার দিকে তাঁর নাতি গৃহশিক্ষকের কাছে পড়তে বাইরে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পর সে বাড়ি ফেরে। এ সময় ঘরের মধ্যে নানির দুই চোখে খোঁচানো, রক্তাক্ত ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে সে ভয় পেয়ে চিৎকার করে। পরে প্রতিবেশীরা এসে লাশ দেখে পুলিশকে খবর দেন। সকাল আটটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।কুমারখালী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। হত্যায় ব্যবহূত রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে।গোপালগঞ্জ: সদর উপজেলার চরতালা গ্রামে সোমবার দিবাগত রাতে ঘরে ঢুকে মোস্তফা শিকদার (৬৫) নামের ওই বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মোস্তফা দুই বছর ধরে অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন। তাঁর ভাতিজা মাসুদ শিকদার জানান, তাঁর চাচার সঙ্গে দুই প্রতিবেশীর বিরোধ ছিল। চার-পাঁচ দিন আগে মোস্তফার সঙ্গে নতুন করে বিরোধ দেখা দেয়। গতকাল ভোররাতে বাড়ির লোকজন সেহির খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরের মধ্যে মোস্তফার গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, এলাকায় দলাদলি ও জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে মোস্তফা শিকদার খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।