খুঁটি বসিয়ে বিদ্যুৎ বিতরণ প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জামালখান এলাকায় গতকাল বিকেলে খুঁটি বসিয়ে বিদ্যুতের নতুন বিতরণ প্রকল্পের উদ্বোধন করা হয় l প্রথম আলো
চট্টগ্রামের জামালখান এলাকায় গতকাল বিকেলে খুঁটি বসিয়ে বিদ্যুতের নতুন বিতরণ প্রকল্পের উদ্বোধন করা হয় l প্রথম আলো

চট্টগ্রাম নগরের জামালখান এলাকার লিচুবাগান লেন মোড়ে বিদ্যুতের খুঁটি বসিয়ে নতুন বিতরণ প্রকল্পের মাঠপর্যায়ের আনুষ্ঠানিক কাজ শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল শুক্রবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন পিডিবির বোর্ড সদস্য আবুল বাসার খান। ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন’ নামের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা।
খুঁটি বসানো শেষে আবুল বাসার খান সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামে বিতরণ ও সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটবে। ২০১৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা আছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিবির প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলী বিকাশ দেওয়ান, পিডিবির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ, প্রকল্পটির উপপরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার দে প্রমুখ।
পিডিবির কর্মকর্তারা বলেন, এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম অঞ্চলে ১৪টি নতুন সাবস্টেশন নির্মাণ ও আটটি সাবস্টেশন উন্নত করা হবে। ১ হাজার ৬৩ কিলোমিটার লাইন নতুন বসানো হবে এবং ১ হাজার ১৬৭ কিলোমিটার লাইন উন্নত করা হবে। বিদ্যুতের খুঁটি বসানো হবে ২৩ হাজার ৬১৪টি। প্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন প্রায় ৫ লাখ গ্রাহককে সংযোগ দেওয়ার সুযোগ হবে।