খুদে চিকিৎসকদের কর্মসূচির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশুদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষার জন্য খুদে চিকিৎসক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার সেনের খামার ও করিমের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোবাশ্বের আলী, সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. এমদাদুল হক, পিটিআই ইন্সট্রাক্টর প্রদীপ কুমার বর্মণ, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল হক, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমুখ।