খুদে চিত্রশিল্পী জারীফ আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জারীফ সালেহ।
সংগৃহীত

বাংলাদেশের খুদে চিত্রশিল্পী সাইয়্যেদ মুহাম্মদ জারীফ সালেহ (১৩) জাতিসংঘের ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কনিষ্ঠ বিচারক হিসেবে কাজ করেছে। জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বের পাঁচটি মহাদেশের ৪৪ টি দেশের শিশুরা (১৩-১৫ বছর বয়সী) অংশ নেয়।

গত ২৭ আগস্ট কনিষ্ঠ বিচারক হিসেবে মনোনীত হওয়া জারীফকে জেনেভা থেকে জাতিসংঘের মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) টাটিয়ানা ভেলোভায়া অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

জারীফ জাতিসংঘের মহাপরিচালকের অভিনন্দনপত্র।
সংগৃহীত

জারীফ ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়। সে ভারতের টেডেক্স এসভিনিট চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম পুরস্কার বিজয়ী। এ ছাড়া বাংলাদেশে জাতীয় শিশু দিবসে আরটিভি আর্ট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী।

জারীফ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের জ্যেষ্ঠ পুত্র।