পৃথিবী থেকে ২২ লাখ আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির অবস্থান। তার মানে সেখান থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে ২২ লাখ বছর। এমনই এক গ্যালাক্সিকে খালি চোখে খুঁজে বের করার পরীক্ষায় অংশ নেয় ৩৮ জন খুদে জ্যোতিবির্জ্ঞীনী। কিন্তু কেউ সফল হল। আবার কেউ খুজে না পেয়ে মন খারাপ করল। একইভাবে আকাশের নানান বস্তুগুলোকেও খুঁজে বের করতে হয়েছিল তাদের। এমনই নানান আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার শেষ হলো নয় দিন ব্যাপী অষ্টম এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড।১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের জন্য ছিল এই আয়োজন। এতে অংশ নেয় বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়ার খুদে জ্যোতিবিজ্ঞানীরা। কেবল আকাশ দেখা নয়, সঙ্গে ছিল সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে ভ্রমণের আনন্দও। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্চপদক পেয়েছেন ৩৩ জন ক্ষুদে জ্যোতির্বিজ্ঞানী। গতকাল দুপুরে কক্সবাজারের পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশেষ পদক পেয়েছেন বাংলাদেশের তিনজন।তাঁরা হলেন চট্টগ্রামের সাতকানিয়ার সোয়াদ সাত্তার, নারায়ণগঞ্জের তূর্য দত্ত ও রাজশাহীর মহসিনুল কবির।২ ডিসেম্বর খুদে জ্যোতিবির্জ্ঞানীরা বান্দরবানের গোল্ডেন টেম্পল, মিলনছড়ি পর্যটনকেন্দ্র, শৈলপ্রপাত, বম সম্প্রদায়ের ফারুকপাড়া পরিদর্শন করেন। আগের দিন কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত পরিদর্শন, সমুদ্রস্নান ও বালুচরে ফুটবল খেলে আনন্দ করেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এই অলিম্পিয়াডের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগ। সহযোগিতায় ছিল প্রথম আলো, চ্যানেল আই, গাইড ট্যুরস লিমিটেড।অলিম্পিয়াডের সভাপতি মশহুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট জোতিঃপদার্থবিজ্ঞানী অনিকেত সুলে। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান মিখাইল গারবিল, কক্সবাজার সানীবিচ স্কুলের অধ্যক্ষ ওবায়দুল হক। মশহুরুল আমিন বলেন, তাত্ত্বিক, পর্যবেক্ষণ ও প্রায়োগিক এই তিন পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।স্বর্ণপদক পেয়েছেন চীনের জান্ডা লিউ, কোরিয়ার ই আংকি ও ইনচো ওয়াং।রৌপ্যপদক পেয়েছেন চীনের ইউ থিং জাই, ইনলিয়াং লি, ইং জিং জিয়াং, কাই জিয়াং ওয়াং, তিয়াং কিং জ্যাং, কোরিয়ার কিম জা হং ও পেঙ্গু সান।