প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনকে কে বা কারা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রামীণফোনের ০১৭৮৬৩২১২৫১ নম্বর থেকে ওই হুমকি দেওয়া হয়।
গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর পাওয়া গেছে। এতে বলা হয়, উপাচার্য ক্যাম্পাসে ফিরলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তাঁর বাসায় কাফনের কাপড় পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে খুদে বার্তায়।
প্রসঙ্গত, এই একই নম্বর থেকে এর আগেও খুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল উপাচার্যকে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।