খুদে বার্তায় ভাতার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা কবে ও কোথায় দেওয়া হবে তা কার্ডধারীদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কার্যালয় এভাবে ভাতার তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও ফারহানা ইসলাম। ইউএনও বলেন, কার্ডধারীদের ভোগান্তি কমাতেই এ খুদে বার্তার পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। মার্চ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।