খুদে বার্তায় ভোট প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. নুরুল হক মুন্সী ভোটারদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বছরের শেষ দিন গত শুক্রবার রাত থেকে পৌরবাসীকে তিনি এ শুভেচ্ছা পাঠানো শুরু করেন। গতকাল শনিবার সারা দিনও এ ধরনের শুভেচ্ছা পাঠানো হয় শহরের বাসিন্দাদের কাছে। তাঁর পাঠানো বার্তায় প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং শেষে তাঁর আনারস মার্কার পক্ষে ভোট প্রার্থনা করা হয়েছে।শহরের কলেজ রোডের বাসিন্দা এস এম মোশারফ হোসেন বলেন, ‘বার্তাটি পেয়ে পুলকিত হয়েছি। একদিকে ছিল নতুন বছরের শুভ কামনা, অন্যদিকে ভোট প্রার্থনার অভিনব কৌশল। নির্বাচনে ভোটারদের মন কাড়তে এ এক অভিনব পদক্ষেপ।’