খুদে বার্তায় সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের খুদে বার্তায় সিলেট সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স করা যাবে। গতকাল রোববার সকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব একজন ব্যবসায়ীর পাঠানো খুদে বার্তার মাধ্যমে ট্রেড লাইসেন্স করার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন। এ ব্যাপারে একটি মুঠোফোন হটলাইনও (নম্বর ০১৭৭৩-৮২৫৮৪০) চালু করা হয়েছে। খুদে বার্তায় ট্রেড লাইসেন্স কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের নির্বাহী হাকিম ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শরিফুজ্জামান, সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভানেত্রী স্বর্ণলতা রায় বক্তব্য দেন।