খুদেবার্তায় ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ গতকাল রোববার থেকে শুরু হয়েছে।মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা ২ নভেম্বর প্রকাশ করা হবে। আগামী ১৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যেসব শিক্ষার্থী ২০১১ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করেছেন, অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে তাঁরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসিতে পদার্থ, রসায়ন ও গণিতে প্রাপ্ত মোট জিপিএর ভিত্তিতে প্রথম চার হাজার ৫০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত ঘোষণা করা হবে এবং ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে রোল নম্বর জানিয়ে দেওয়া হবে।এ ছাড়াও ভর্তি-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে জানা যাবে।