প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী ইসমত আরা বেগম (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ইসমত আরা উপজেলার পাবিহারা গ্রামের আবু বকর সিদ্দিকের (৪০) স্ত্রী। এ ঘটনায় পুলিশ ওই রাতেই আবু বকর সিদ্দিককে আটক করেছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া