প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে খুন-গুম ও অপরাধ বন্ধ না হলে প্রয়োজনে হরতাল দেওয়া হবে। খুন-গুমের কারণে দেশের মানুষ আতঙ্কিত ও অস্বস্তিতে আছে। এই আতঙ্ক দূর করতে সরকারকে কাজ করে যেতে হবে।
দেশব্যাপী খুন-গুম ও অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার প্রতিবাদে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর কমিটির নেতারা গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ ও সাধারণ সম্পাদক তপন চক্রবর্তীসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।