খুনিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানার খুনিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কে এই মানববন্ধন হয়।মানববন্ধনে অংশ নেয় বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অঞ্জনা মডেল হাইস্কুল, আলহাজ আবদুল মান্নান ডিগ্রি কলেজ এবং বাংলাদেশ পরমাণু শক্তি স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থী-শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে হানিফ পরিবহনের বাসচালকের সহকারী ইসমাইলকে গ্রেপ্তার এবং তাঁর ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনের পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মিছিল করে সড়কের ওপর অবস্থান নিলে নবীনগর-কালিয়াকৈর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ ইসমাইলকে গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন জনতা।কলেজে যাওয়ার উদ্দেশে গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সোহেল জিরানী বাসস্ট্যান্ড থেকে হানিফ পরিবহনের একটি বাসে ওঠে। হঠাৎ ওই পরিবহনের শ্রমিক ইসমাইল বাসে উঠে সোহেলের বুকে ছুরিকাঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যান।