খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গৃহবধূ সামসুন নিহারের (৩৮) খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা সচেতন মহলের ব্যানারে গতকাল রোববার এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উপজেলার শালবাহান হাটে বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। এতে রজনীগন্ধা যুব সংঘ, সততা ক্লাব, শালবাহান উচ্চবিদ্যালয়, শালবাহান বালিকা উচ্চবিদ্যালয়, শালবাহান দাখিল মাদ্রাসা, মুনিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালবাহান বিএম কলেজের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন। বক্তব্য দেন তীরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসাইন, বিএম কলেজের অধ্যক্ষ একরামুল হক, শালবাহান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রশিদ, শালবাহান বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহরাব আলী, যুবলীগের নেতা সফিউল আলম, সাব্বির আলম চৌধুরী, হুমায়ূন কবীর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সামসুন নিহারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে তাঁর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তাঁরা।
উপজেলার সাহেবজোত গ্রামের নিজ বাড়ির রান্নাঘর থেকে গত শুক্রবার ভোরে সামসুন নিহারের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই তাঁর ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই দিনই সামসুন নিহারের স্বামী স্কুলশিক্ষক আসির উদ্দিনকে গ্রেপ্তার করে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো.