খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন যুবলীগের কর্মী জসিম উদ্দিন হাওলাদার (৩৫) হত্যার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ, সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ করিম, সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম তালুকদার প্রমুখ।
বক্তারা জসিম উদ্দিন হাওলাদার হত্যার প্রধান আসামির গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। গত শনিবার সকালে পূর্ব জলাবাড়ি এলাকায় জসিম উদ্দিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।