খুনিদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী আবদুল হালিমের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী ফারহানা হালিম। গতকাল শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে শহীদ গাজী আবদুল হালিম স্মৃতি পরিষদ আয়াজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার চেয়ারম্যান শেখ আলী আকবর, খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়লসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।