খুনিদের গ্রেপ্তারে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে জামায়াতের দুই সদস্য নিহত হওয়ার প্রতিবাদে সীতাকুণ্ড পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের উপজেলা শাখার নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নিহত দুই সদস্যের খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা আলটিমেটাম দেওয়া হয়। ব্যর্থ হলে আগামী বৃহস্পতিবার থেকে লাগাতার হরতালের ঘোষণা দেন বক্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ আগস্ট জামায়াতের কর্মী আবদুল্লাহ আল রাসেল ও এক নেতা আবু বক্কর সিদ্দিক পারভেজ নিহত হওয়ার ঘটনায় গতকাল বেলা সাড়ে তিনটায় বিক্ষোভ মিছিল শুরু হয়। বিকেল চারটায় মিছিল শেষে জেলা পরিষদ অডিটরিয়াম এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন চৌধুরী। বক্তব্য দেন জামায়াতের উপজেলা শাখার আমির শফিকুল মাওলাসহ মো. আবু তাহের, তৌহিদুল হক প্রমুখ। এ ছাড়া আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের নেতা কুতুব উদ্দীন।