সিলেটের কমলগঞ্জ উপজেলার স্কুলশিক্ষক রবীন্দ্র কুমার সিংহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গোয়াইনঘাট উপজেলায় শোক সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিক্ষকেরা এই কর্মসূচি পালন করেন।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আহমদুল কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী।বক্তারা বলেন, রবীন্দ্র কুমারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করতে হবে। তা না হলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কঠোর আন্দোলনের ডাক দেবে।২৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলী নগর ইউনিয়নের রানীর বাজার সর্বজনীন পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রবীন্দ্র কুমার।