খুনিদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরের ব্যবসায়ী পরিমল পালের খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতি গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত মনিরামপুর বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পৌর শহরের রাজগঞ্জ মোড়ে প্রতিবাদ সমাবেশ। এ ছাড়া খুনিদের গ্রেপ্তারের দাবিতে পর্যায়ক্রমে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়।
গতকাল বিকেলে মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি অরুণ কুমার নন্দন। ১ জুলাই রাতে পরিমল পালকে (৪৫) হত্যা করে দুর্বৃত্তরা।