খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান ওরফে বাবুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জনতা উচ্চবিদ্যালয়সহ উপজেলার ১৬টি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং এলাকাবাসী মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।