খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, আজ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি দীপংকর চক্রবর্তীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচিতে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।সাংবাদিক দীপংকর চক্রবর্তী বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। ২০০৪ সালের ২ অক্টোবর রাতে কাজ শেষে শেরপুর উপজেলা সদরে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। কর্মসূচির দ্বিতীয় দিন আজ শনিবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়েছে।