খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী দিলরুবা আক্তারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল রোববার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নাহারখিল ফয়েজুননেছা মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।আওয়ামী লীগের নেতা মনছুর আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রশিদ ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ গোলাম মোস্তফা। এ সময় বক্তব্য দেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন, মাওলানা নুরুল হুদা প্রমুখ।দিলরুবা গত ১ জুন দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। ওই দিন রাতেই নাহারখিল গ্রামের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের পর দিলরুবাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মেয়েটির ফুপা শামসুল হক হত্যা ও ধর্ষণের অভিযোগে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।