প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্কুলশিক্ষিকা সন্ধ্যারাণী রায়ের (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকেরা। পুলিশ এ ঘটনায় আবদুর রশিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে।উপজেলার টাইলা গ্রামের পাশে একটি বাগান থেকে গত মঙ্গলবার সকালে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। স্কুলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে। তিনি দুর্গাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।জেলা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।