খুনিদের গ্রেপ্তারের দাবিতে মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। সাংস্কৃতিক জোটের কর্মীরা এ সময় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।এ দিকে তানভীরের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় জনসমাবেশ করবে সন্ত্রাস নির্মূলে ত্বকী মঞ্চ।