খুনিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসাছাত্র বোরহান উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী গতকাল রোববার মানববন্ধন ও মৌন মিছিল করেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় চৌমুহনী বাজারে মাইজদী-সুবর্ণচর সড়কে মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের দাবিসংবলিত ব্যানার ও পোস্টার বহন করে।বোরহান উদ্দিনকে (১৬) দুর্বৃত্তরা ৩ নভেম্বর সন্ধ্যায় জবাই করে ভাটিরটেক বাজারের কাছে রাস্তার পাশে ফেলে রাখে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক ওবাইদিয়া সুলতানিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিল সে।এ ঘটনায় বোরহানের বাবা আতাজল হক সুধারাম থানায় মামলা করেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, মামলার তদন্ত চলছে।