নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডের নয় মাস উপলক্ষে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বর শুক্রবার ত্বকী হত্যার নয় মাস পূর্ণ হবে। ইতিমধ্যে হত্যার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হয়নি। উপরন্তু হত্যাকারীরা নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যক্তিদের এখনো হুমকি দিয়ে যাচ্ছে। সরকার ও প্রশাসনের প্রশ্রয়ে ও সহযোগিতায় হত্যাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ শুক্রবার বেলা তিনটায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।