খুনিদের গ্রেপ্তারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে মা-মেয়েসহ তিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এক কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের ধলাদিয়া ডিগ্রি কলেজ মাঠে তাঁরা ওই মানববন্ধন করেন।
খুনিরা গ্রেপ্তার না হলে টানা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকেরা। এ সময় তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসি দাবি জানিয়েছেন। গত ২৩ এপ্রিল রাতে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর গ্রামে শোবার ঘরে ঢুকে কলেজছাত্রী আরিফা আক্তারকে (২২) নির্যাতন শেষে তাঁর মা ফজিলা খাতুন হাসুনি (৫৫) ও প্রতিবেশী মিনারা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।