খুনিদের জিনিসপত্র নিতে স্বজনদের খবর দিয়েছে কারা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পাঁচ খুনির কারাগারে ব্যবহূত জিনিসপত্র তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেবে কারা কর্তৃপক্ষ। পাঁচটি ব্যাগে ভরে এসব জিনিস কারাগারের ভেতরে রাখা হয়েছে। প্রতিটি ব্যাগের গায়ে প্রত্যেকের নাম লিখে রাখা হয়েছে।কারা প্রশাসনের কর্মকর্তারা জানান, জিনিসপত্রের ভেতরে আছে পরনের পোশাক, বই, ঘড়ি, চশমাসহ ব্যক্তিগত চিঠি ও কাগজপত্র। খুনিদের আত্মীয়স্বজনকে এসব জিনিস নেওয়ার জন্য খবর দেওয়া হয়েছে। আত্মীয়স্বজনেরা জিনিসপত্র সংগ্রহ করবেন বলে কারা কর্মকর্তারা জানান। লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খান, লে. কর্নেল (অব.) মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার) ও মেজর (অব.) বজলুল হুদার জিনিসপত্র আছে।