খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে শিক্ষার্থী মিসবাহ উদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোাচ্চ শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করা হয়। তাতে অংশ নেন মিসবাহ‌‌‌র মা ও তিন বোন। তাঁরা একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁদের সান্ত্বনা দেন অন্যরা l ছবি: প্রথম আলো
সিলেটে শিক্ষার্থী মিসবাহ উদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোাচ্চ শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করা হয়। তাতে অংশ নেন মিসবাহ‌‌‌র মা ও তিন বোন। তাঁরা একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁদের সান্ত্বনা দেন অন্যরা l ছবি: প্রথম আলো

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জিন্দাবাজারমুখী সড়কের পাশে মানববন্ধনের আয়োজন। মিসবাহর তিন বোনকে নিয়ে মানববন্ধনে একাত্ম হলেন মা নাজমা বেগম। শহীদ মিনারের সামনে থেকে মানববন্ধন গিয়ে মিলিত হয়েছে ঘটনাস্থল জিন্দাবাজারে।
মিসবাহর খুনের ঘটনাটি মাইকে ঘোষণামাত্র তাঁর মা ও তিন বোন মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করলেন। এক বোন বলছিলেন ‘ইখানইতো আমার ভাইরে কোপাইছে, ও ভাই রে...আমার ভাইরে আইনা দেও...।’ কোনোভাবেই সান্ত্বনা দিতে না পারায় একপর্যায়ে তিন বোনকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। গত শনিবার রাতে জিন্দাবাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শিক্ষার্থী মিসবাহ উদ্দিনকে। তাঁর খুনিদের গ্রেপ্তারের দাবিতেই এ মানববন্ধনের আয়োজন করেন সিলেট কমার্স কলেজের শিক্ষার্থী, মিসবাহর প্রতিবেশী ও এলাকাবাসী।
মানববন্ধনে মিসবাহর মা নাজমা বেগম বলেন, ‘আমার তিন মেয়ে ও এক ছেলে। কলিজার টুকরাকে যারা মারল, তাদের ধরতে এত দেরি কেন? সরকারের কাছে আমার একটাই দাবি, ছেলে হত্যার উচিত বিচার চাই।’
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সিলেট কমার্স কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা শেখ আবদুস সোবহান, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান প্রমুখ। তাঁরা খুনিদের গ্রেপ্তারে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।