প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহাবুব আলমের খুনের ঘটনায় জড়িত রাজশাহী মেডিকেল কলেজের দুই ছাত্রের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার কলেজ চত্বরে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান। নিহত মাহাবুব রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।