প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের ব্যবসায়ী ও হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক আমিনুল হকের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার ব্যবসায়ী ঐক্য পরিষদ নগরে মৌন মিছিল করেছে। গতকাল বেলা ১১টার দিকে ৮০টি ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা নগরের আরডিএ মার্কেটের গেট থেকে মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান। মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আরডিএ মার্কেটের গেটে এসে শেষ হয়। মিছিলকারীরা খুনিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।গত ১০ এপ্রিল আমিনুল হক নিখোঁজ হন। এ অবস্থায় তিনি মুঠোফোনে নির্ধারিত ব্যক্তিকে ২০ লাখ টাকা দেওয়ার জন্য তাঁর স্ত্রীর কাছে খবর পাঠান। সে অনুযায়ী ওই দিন বিকেলে তাঁর স্ত্রী ২০ লাখ টাকা দেন। ১২ এপ্রিল পুলিশ নগরের আলুপট্টি থেকে আমিনুলের খণ্ডিত লাশ উদ্ধার করে।