প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে জেএসএসের (লারমা) কর্মী দুরান বাবু চাকমার (তিমির বরন চাকমা নামেও পরিচিত) নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক কমিশন (সিএইচটি কমিশন)। নিহত দুরান বাবু চাকমাকে সেনা হেফাজতে নির্যাতনের অভিযোগ আছে উল্লেখ করে কমিশনের বিবৃতিতে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি করা হয়। গতকাল শুক্রবার এক বিবৃতিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি করে কমিশন। বিজ্ঞপ্তি।