খুনিদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান জাহিদ হাসানের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং বিএনপির নেতা-কর্মীরা বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী মোড়ে এ কর্মসূচি পালন করেন।মানববন্ধনে আওয়ামী লীগের নেতা আসলাম মল্লিক, বিএনপির শেখ কামরুল ইসলাম, যুবলীগের খান ওয়াহিদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।