মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শিল্পকলা একাডেমীসংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন হয় ও মিছিল হয়।মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক তা ম আসাদুজ্জামান, অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, পৌর কাউন্সিলর নারগিস আক্তার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আ. আজিম স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান, শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মাহমুদ রিয়াদ, নাট্যকার শিশির রহমান, মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুদ ফকরী, মুন্সিগঞ্জ মানব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম প্রমুখ।