প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবর শাহ পূর্ব ফিরোজশাহ বিশ্বকলোনি এলাকায় নিহত দম্পতির মৃত্যুকে দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে। তাঁদের খুন করার কোনো আলামত পাওয়া যায়নি ওই প্রতিবেদনে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ গতকাল রোববার বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে দম্পতিকে খুনের কোনো আলামত পাওয়া যায়নি। বাসার ছাদ থেকে পড়ে রাজীব চৌধুরীর স্ত্রী সঞ্চিতা শীল এবং ছাদের রেলিংয়ের ইট মাথায় পড়ায় নিহত হন রাজীব চৌধুরী। তাঁদের শরীরের আঘাতের চিহ্নগুলো দা, কিরিচ, চায়নিজ কুড়ালের নয়।’
ওসি আরও বলেন, ‘নিহত দম্পতির সুরতহাল প্রতিবেদনেও খুনের কোনো আলামত পাওয়া যায়নি। যাবতীয় কাগজপত্র রোববার আদালতে পাঠিয়েছি।’
এদিকে ঘটনার পর থেকে নিহতদের স্বজনেরা দাবি করছেন, তাঁদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।