খুনের কথা অকপটে স্বীকার করলেন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে স ৎমাকে খুন করে পালিয়ে যাওয়া সারোয়ার হোসেন বাবুকে (২৮) নকলা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তিনি পুলিশের কাছে স ৎমাকে হত্যার বর্ণনা দিয়েছেন।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করীম জানান, গত বুধবার পারিবারিক দ্বন্দ্বের জের ধরে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামের হজরত আলীর দ্বিতীয় স্ত্রী রাশিদাকে (৪২) খুন করে গোয়ালঘরের খড়ের গাদার নিচে লুকিয়ে রেখে বাবু পালিয়ে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে নকলা পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স ৎমাকে খুন করার কথা অকপটে স্বীকার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত বাবু ও বাবুর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যার পেছনে প্রকৃত কারণ কী, তা উদ্ঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।