খুনের ঘটনায় জবানবন্দি দিয়েছেন মামুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাট টার্মিনালে লঞ্চের ভেতরে স্কুলছাত্রী পারুল আক্তারকে জবাই করে হত্যার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজের ছাত্র আল মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আল মামুনকে গতকাল আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি খুনের কথা স্বীকার করেন।