খুনের ঘটনায় বিএনপি নেতার ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রদলের সম্মেলনে সংঘর্ষে যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক বিএনপির নেতার ছেলেকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যশোর শহরের পালবাড়ী থেকে গতকাল শুক্রবার আবুবক্কর নামের এক যুবক আটক হয়েছে। তিনি চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ দফাদারের ছেলে। উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে নিহত হন নাইমুর রহমান ওরফে কপোত।