খুনের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে রবিন নামের এক পাদুকাশ্রমিককে খুনের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভৈরব পৌর শহরের কমলপুর মহল্লার জুয়েল মিয়া (১৯) ও শম্ভুপুর গ্রামের মাসুদ মিয়া (২০)। মামলা সূত্রে জানা গেছে, নিহত রবিনের বাড়ি ভৈরব পৌর শহরের গাছতলাঘাট মহল্লা। তিনি স্থানীয় হাজী মার্কেটের এক পাদুকা কারখানায় কাজ করতেন। ২০১০ সালের ২২ মে রাতে কাজ শেষে ওই কারখানায় তিনজন ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পৌর শহরের জগন্নাথপুর মহল্লা থেকে রবিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।